খেলা

ক্রিকেট বোর্ড বললে এখনই অধিনায়কত্ব ছেড়ে দেব: মাশরাফি

ক্রিকেট বোর্ড বললে এখনই অধিনায়কত্ব ছেড়ে দেব: মাশরাফি
ক্রিকেট বোর্ড বললে এখনই অধিনায়কত্ব ছেড়ে দেব: মাশরাফি

মাশরাফি বিন মুর্তজা বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যদি চায় এখনই ওয়ানডের অধিনায়কত্ব ছেড়ে দেব। আমার কাছে মনে হয় না আমাকে নিয়েই দল করতে হবে এমন কোনো মানে আছে।

২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন মাশরাফি। বিশ্বকাপে ৮ ম্যাচে মাত্র ১ উইকেট শিকার করা এ অধিনায়ক আরও বলেন, ‘সত্যি বলতে বিশ্বকাপে ৮ ম্যাচে ১ উইকেট পাওয়ার পর আমার মতে আমি দলে সুযোগ পাব না। ৮ ম্যাচে ১ উইকেট পেয়ে আমি কিভাবে আপনাদের সামনে বলি যে আমি জাতীয় দলে সুযোগ পাব? আমার জায়গায় অন্য কেউ হলে তো আরও আগে বাদ পড়ত।

সোমবার মিরপুর শেরেবাংলায় এলিমেনিটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে হেরে বিপিএল থেকে বিদায় নেয় মাশরাফির নেতৃত্বাধীন ঢাকা প্লাটুন। খেলা শেষে মাশরাফি বলেন, আগের দিন আমি বলেছি বিপিএল আর ঢাকা লিগ খেলব। খেলাটা আমি উপভোগ করছি। আমি জাতীয় দলের খেলার কথা আপনাদের বলিনি। দেশের ৭০-৮০ জন ক্রিকেটার ঘরোয়া ক্রিকেট খেলছে, সবাই তো আর জাতীয় দলে খেলবে না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ