খেলা

মেসিদের নতুন কোচ সেতিয়েন

মেসিদের নতুন কোচ সেতিয়েন
মেসিদের নতুন কোচ সেতিয়েন

মেসি-গ্রিজম্যানদের নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে রিয়াল বেটিসের সাবেক কিকে সেতিয়েনকে। গতকাল বাংলাদেশ সময় ভোরে আর্নেস্ত ভালভার্দেকে বরখাস্ত ও সেতিয়েনকে নতুন কোচ নিয়োগ দেয়ার ঘোষণা দিয়েছে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা কর্তৃপক্ষ। আগামী ২০২২ সাল পর্যন্ত বার্সেলোনার দায়িত্বে থাকবেন স্পেনের সাবেক এই ফুটবলার। নেদারল্যান্ডস ও বার্সেলোনা কিংবদন্তি ইয়োহান ক্রুইফের ভক্ত হিসেবে বিশেষ পরিচিত ৬১ বছর বয়সী সেতিয়েন। আগামী ১৯ জানুয়ারি ন্যু ক্যাম্পে গ্রেনাডার বিপক্ষে সেতিয়েনের অধীনে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বার্সেলোনা।

দিনব্যাপী নানা ঘটনায় শিরোনামে থেকে গতকাল বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টার দিকে অফিসিয়ালি দুই কোচের তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। নতুন কোচ নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বার্সেলোনা লিখেছে, কিকে সেতিয়েন হবেন বার্সেলোনার নতুন কোচ। উত্তর স্পেনের ক্যান্টাব্রিয়াতে জন্ম নেয়া সেতিয়েন বার্সায় যোগ দেয়ার আগে রেসিং সান্তান্দার, পলি এজিদো, লুগো, লাস পালমাস ও রিয়াল বেটিসের হয়ে কোচিং করিয়েছেন। পুরো ক্যারিয়ারজুড়েই পজিশনভিত্তিক আক্রমণাত্মক ফুটবল খেলিয়েছেন সেতিয়েন। যা তার ভক্ত-সমর্থকদের বিশেষ পছন্দ।

লুইস এনরিকের কাছ থেকে ২০১৭ সালের মে মাসে দায়িত্ব নেয়া ভালভার্দে প্রায় আড়াই মৌসুম বার্সার ডাগআউটে ছিলেন। গত দেড় বছরে বেশ কয়েকবার গুঞ্জন শোনা গিয়েছিল ভালভার্দেকে বরখাস্ত করার ব্যাপারে। তবে তখন তা হয়নি। এবার অনেকটা তড়িঘড়ি করেই ভালভার্দের সঙ্গে সম্পর্কের ইতি টানল স্প্যানিশ ক্লাবটি।

৫৫ বছরের ভালভার্দে ন্যু ক্যাম্পকে টানা দুটি স্প্যানিশ লিগ শিরোপা এনে দিয়েছিলেন। চলতি মৌসুমেও লা লিগার শিরোপা জয়ের লড়াইয়ে এখনো গোল ব্যবধানে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা। সাবেক কোচ ভালভার্দের সঙ্গে গত বছরের ফেব্রুয়ারিতেই চুক্তি নবায়ন করেছিল বার্সেলোনা। কিন্তু গত মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে এবং চলতি মৌসুমে স্প্যানিশ সুপার কাপে হতাশাজনক পারফরমেন্সের পর জরুরিভিত্তিতেই তাকে বরখাস্ত করল বার্সা। ভালভার্দেকে বিদায় করার পর বার্সার টুইট, ফার্স্ট টিমের কোচ হিসেবে এফসি বার্সেলোনা ও আর্নেস্তো ভালভার্দের মধ্যকার চুক্তি শেষ হয়েছে। সবকিছুর জন্য ধন্যবাদ আর্নেস্তো। ভবিষ্যতের জন্য শুভকামনা।

ভালভার্দেকে উল্লেখ করে এই টুইটের ১৫ মিনিট পর নতুন কোচ হিসেবে সেতিয়েনের নাম ঘোষণা দেয় বার্সা। স্প্যানিশ এই কোচের সঙ্গে প্রায় আড়াই বছরের চুক্তি করেছে লাল-হলুদরা। চুক্তি হয়েছে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত।

ওদিকে বার্সার নতুন কোচ হিসেবে বেশ জোরেসোরেই গুঞ্জন শোনা যাচ্ছিল ক্লাবটির সাবেক খেলোয়াড় জাভি হার্নান্দেজের নাম। ক্লাবের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগও করা হয়েছিল। কিন্তু এ দফায় বার্সায় কোচ হিসেবে আসা হচ্ছে না জাভির। আপাতত সেতিয়েনের চুক্তির আড়াই বছর বার্সার কোচ হতে পারছেন না তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ