খেলা

জিম্বাবুয়েকে উড়িয়ে শুরু বাংলাদেশের যুব বিশ্বকাপ

জিম্বাবুয়েকে উড়িয়ে শুরু বাংলাদেশের যুব বিশ্বকাপ
জিম্বাবুয়েকে উড়িয়ে শুরু বাংলাদেশের যুব বিশ্বকাপ

প্রত্যাশিত জয়ে যুব বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। তানজিদ হাসানের তাণ্ডব ও পারভেজ হোসেনের ফিফটিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে উড়িয়ে দিয়েছে জিম্বাবুয়েকে।

‘সি’ গ্রুপের ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে নয় উইকেটে জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে ইনিংসের ২৯তম ওভারে বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে গেলে আর তাদের ইনিংস মাঠে গড়ায়নি।

বাংলাদেশ পায় ২২ ওভারে ১৩০ রানের লক্ষ্য। টপ অর্ডারের দৃঢ়তায় ৬৪ বল বাকি থাকতে লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা।

দক্ষিণ আফ্রিকার সেনওয়েস পার্কে শনিবার টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। পঞ্চম ওভারে ফিরিয়ে দেয় ওয়েসলি মাদভেরেকে। এমানুয়েল বাওয়া ও মিল্টন শাম্বা সামাল দেন শুরুর ধাক্কা।

এরপর ২৮.১ ওভারে ১৩৭/৬ রানের সময় বৃষ্টি শুরু হয়। লক্ষ্যে নেমে মাত্র ১০ বলে তিনটি করে ছক্কা ও চারে বিস্ফোরক ইনিংসে তানজিদ করেন ৩২ রান। প্রথম দুই ওভারে বাংলাদেশ তোলে ৪১ রান।

তানজিদ আউট হলেও মাহমুদুল হাসানকে (৩৮*) নিয়ে বাকিটা সহজে সারেন পারভেজ (৫৮*)। মঙ্গলবার স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

একইদিনে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, কানাডার বিপক্ষে জয় পেয়েছে সংযুক্ত আরব আমিরাত। নিউজিল্যান্ড ও জাপানের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল ১৩৭/৬, ২৮.১ ওভারে (বাওয়া ২৭, শাম্বা ২৮, মারুমানি ৩১, সাডেনডর্ফ ২২*। শরিফুল ১/২৫, মৃত্যুঞ্জয় ১/২৮, শামীম ১/২৩, রকিবুল ১/১৯)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল (লক্ষ্য ২২ ওভারে ১৩০) ১৩২/১, ১১.২ ওভারে (তানজিদ ৩২, পারভেজ ৫৮*, মাহমুদুল ৩৮*। মায়ার্স ১/২৬-১)।

ফল : বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ