খেলা

আজ থেকে টাইগারদের অনুশীলন ক্যাম্প শুরু

আজ থেকে টাইগারদের অনুশীলন ক্যাম্প শুরু
আজ থেকে টাইগারদের অনুশীলন ক্যাম্প শুরু

পাকিস্তান সফরের জন্য আজ থেকে শুরু হচ্ছে ক্রিকেটারদের তিন দিনের প্রস্তুতি ক্যাম্প। সফরের জন্য ঘোষিত ১৫ সদস্যের দল নিয়েই এই প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। প্রথম দিন অনুশীলন শুরু হবে বেলা ২টায় আর দ্বিতীয় ও তৃতীয় দিন শুরু হবে বেলা ১টায়।

নানা জল্পনা-কল্পনার পর অবশেষে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রতিটি সফরের আগে দীর্ঘদিন খেলোয়াড়দের অনুশীলনের সুযোগ থাকে। কিন্তু এবার বিপিএলের কারণে আলাদা করে কোন প্রস্তুতি নিতে পারেনি টাইগার বাহিনী। তবে পাকিস্তান সফরে প্রথমে টি-টোয়েন্টি সিরিজ হওয়ায় মাহমুদউল্লাদের খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। কারণ বিপিএল টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়ায় মাহমুদউল্লাহরা একমাস বিদেশি অভিজ্ঞ ক্রিকেটারদের সাথে অনুশীলনের সুযোগ পেয়েছে।

তবুও প্রতিটি সফরের আগে খেলোয়াড়দের আনুষ্ঠানিক প্রস্তুতি ক্যাম্পের প্রয়োজনীয়তা রয়েছে। তাই কিছুটা তাড়াহুড়োর মধ্যেই আজ থেকে তিন দিনের অনুশীলনের সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। হেড কোচ রাসেল ডোমিঙ্গোর অধীনেই পরিচালিত হবে পুরো প্রস্তুতি ক্যাম্পটি। তবে প্রস্তুতি ক্যাম্পে কোচিং স্টাফের সব সদস্যরা থাকলেও পাকিস্তান সফরে যাবেন না সবাই।

পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সময় সূচি:

২৪ জানুয়ারি : ১ম টি-টোয়েন্টি, লাহোর

২৫ জানুয়ারি : ২য় টি-টোয়েন্টি, লাহোর

২৭ জানুয়ারি : ৩য় টি-টোয়েন্টি, লাহোর

৭-১১ ফেব্রুয়ারি : ১ম টেস্ট, রাওয়ালপিন্ডি

৩ এপ্রিল : একমাত্র ওয়ানডে, করাচি

৫-৯ এপ্রিল : ২য় টেস্ট, করাচি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ