খেলা

শারাপোভার বিদায়

শারাপোভার বিদায়
শারাপোভার বিদায়

মাত্র ১৭ বছর বয়সে জিতেছিলেন উইম্বলডন। ক্যারিয়ারের পাঁচটি গ্র্যান্ড স্লাম শিরোপার শেষটি জিতেছেন ২০১৪ সালে ফরাসি ওপেনে। এরপর গ্র্যান্ড স্লাম মঞ্চে আর ফাইনালে ওঠা হয়নি মারিয়া শারাপোভার। মাঝে ডোপপাপে ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে কোর্টে ফেরার পর মুদ্রার উল্টো পিঠই শুধু দেখছেন টেনিসের গ্ল্যামার কুইন।

ব্যর্থতার ধারাবাহিকতায় এবার ইতিহাসের তলানি ছুঁয়ে ফেললেন শারাপোভা। ওয়াইল্ড কার্ড নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে আসা রুশ তারকার বিদায়ঘণ্টা বেজে গেল প্রথম রাউন্ডেই। ৩২ বছর বয়সী শারাপোভাকে সরাসরি ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ক্রোয়েশিয়ার দোনা ভেকিচ। এই হারে র‌্যাংকিংয়ে সাড়ে তিনশ’র নিচে নেমে যাওয়া নিশ্চিত হয়ে গেছে শারাপোভার।

এ নিয়ে টানা তিনটি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন তিনি। এভাবে ব্যর্থতার চক্রে আটকে যাওয়ায় ক্যারিয়ার নিয়েই পড়ে গেছেন চরম অনিশ্চয়তায়। আগামী বছর অস্ট্রেলিয়ান ওপেনে তাকে দেখা যাবে কি না শারাপোভা নিজেই তা জানেন না, ‘আমি জানি না। আগামী ১২ মাসে কী হবে, তা বলা আমার জন্য খুবই কঠিন।’

শারাপোভার বিদায়ের দিনে সরাসরি সেটে জিতে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ছেলেদের শীর্ষ বাছাই রাফায়েল নাদাল। মেলবোর্ন পার্কে এবার শিরোপা উৎসব করতে পারলে রজার ফেদেরারের ২০টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলবেন ৩৩ বছর বয়সী স্প্যানিশ তারকা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ