খেলা

পাকিস্তান-বাংলাদেশের সব টি-টোয়েন্টি শুরু বিকাল ৩টায়

পাকিস্তান-বাংলাদেশের সব টি-টোয়েন্টি শুরু বিকাল ৩টায়
পাকিস্তান-বাংলাদেশের সব টি-টোয়েন্টি শুরু বিকাল ৩টায়

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার রাত ৮টায় ঢাকা ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। ইতিমধ্যে ম্যাচগুলো শুরুর সময় জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও তারা তা জানাল টাইগাররা রওনা হওয়ার মাত্র ২৪ ঘণ্টা আগে।

মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ জানিয়েছে, সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে। প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায়। অর্থাৎ বাংলাদেশ সময় বিকাল ৩টায় সিরিজের প্রত্যেকটি ম্যাচ গড়াবে।

আগামী ২৪ জানুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে প্রথম ম্যাচ। আর ২৫ ও ২৭ জানুয়ারি একই ভেন্যুতে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ।

বিসিবি ধারণা করেছিল, ম্যাচগুলো হতে পারে ফ্লাডলাইটের আলোয়। সেই কথা মাথায় রেখেই স্কোয়াডে পাঁচ পেসার রেখেছেন নির্বাচকরা।

এর আগে শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে পাকিস্তান। ম্যাচগুলো হয়েছিল দিবারাত্রি। তিনটি ম্যাচই শুরু হয়েছিল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

এবারও দিনরাতেই ম্যাচ আয়োজন করতে চেয়েছিল পিসিবি। তবে শেষ মুহূর্তে এসে দিনের আলোতেই খেলার সিদ্ধান্ত নিল তারা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ