খেলা

ঢাকায় বিশ্বসেরা গোলরক্ষক জুলিও সিজার

ঢাকায় বিশ্বসেরা গোলরক্ষক জুলিও সিজার
ঢাকায় বিশ্বসেরা গোলরক্ষক জুলিও সিজার

মুজিব বর্ষ উপলক্ষে দুই দিনের সংক্ষিপ্ত সফরে ব্রাজিলের গোলরক্ষক জুলিও সিজার আজ বিকেল ৫.০৮ মিনিটে পর্তুগালের লিসবন থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে এসে পৌঁছান । ২০০৬, ২০১০ ও ২০১৪ সালের বিশ্বকাপে ব্রাজিলের গোলরক্ষক হিসেবে খেলা তারকা ফুটবলার জুলিও সিজার বাফুফের ট্রেনিং একাডেমি পরিদর্শনের পাশাপাশি বেশকটি কার্যক্রমে অংশ নেবেন।

সংক্ষিপ্ত সফর শেষে, ২৩ জানুয়ারি মধ্যরাতে ব্রাজিলের উদ্দেশ্য রওনা দেবেন জুলিও সিজার।

বঙ্গবন্ধু গোল্ডকাপের আকর্ষণ বাড়াতে কিংবদন্তী ফুটবলার আনার পরিকল্পনটা অবশ্য আগেই জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রচারণায় অংশ নিতে আসলেন তিনি। ব্রাজিলের জার্সিতে ৮৭ ম্যাচ খেলার পাশাপাশি ইন্টার মিলানের হয়ে ট্রেবল জয়, চ্যাম্পিয়নস লিগের শিরোপা, ক্লাব বিশ্বকাপসহ অসংখ্য ট্রফি জয়ের অভিজ্ঞতা রয়েছে বিশ্বের অন্যতম সেরা এই গোলরক্ষকের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ