খেলা

প্রথম দল হিসেবে ৫ লাখ রানের মালিক ইংল্যান্ড

প্রথম দল হিসেবে ৫ লাখ রানের মালিক ইংল্যান্ড
প্রথম দল হিসেবে ৫ লাখ রানের মালিক ইংল্যান্ড

প্রথম দল হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ লাখ রান করলো ইংল্যান্ড ক্রিকেট দল। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ও শেষ টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেটে ১৯২ রান করে ইংল্যান্ড। যার মাধ্যমে টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে ৫ লাখ রান পূর্ণ করে ইংলিশরা। ১০২২টি টেস্ট খেলা ইংল্যান্ডের রান এখন ৫,০০,০০৬। এই তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ৮৩০ টেস্টে এ পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪,৩২,৭০৬ রান। তৃতীয় স্থানে থাকা ভারতের সংগ্রহ ৫৪০ টেস্টে ২,৭৩,৫১৮ রান।

১৮৭৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট অভিষেক হয় ইংল্যান্ডের। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ও টেস্ট ইতিহাসে প্রথম ম্যাচ খেলতে নামে ইংলিশরা। এরপর প্রথম দল হিসেবে ৫শ’ ও ১ হাজার ম্যাচ খেলার নজির গড়ে ইংল্যান্ড।

তালিকার নবম স্থানে আছে বাংলাদেশ। ২০০০ সালের নভেম্বরে দেশের মাটিতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট আঙ্গিনায় পথ চলা শুরু হয় বাংলাদেশের। এখন পর্যন্ত ১১৭টি টেস্টে ৫৩,১১৫ রান করেছে টাইগাররা। তালিকায় বাংলাদেশের অবস্থান নবম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ