খেলা

রাতেই দেশে ফিরছেন টাইগাররা

রাতেই দেশে ফিরছেন টাইগাররা
রাতেই দেশে ফিরছেন টাইগাররা

পাকিস্তান সফরে গিয়ে বাংলাদেশের খেলোয়াড়রা ছিলেন একপ্রকার অবরুদ্ধ অবস্থায়। তাদের হোটেল থেকে বের হওয়ার কোনো উপায় ছিলো না। এমনকি প্রত্যেক খেলোয়াড়ের রুমের বাইরেও ছিলো কঠোর নিরাপত্তা প্রহরীরা। এ অবস্থা থেকে মুক্তি পেতে আজই দেশে ফিরবে মাহমুদউল্লাহর বাহিনী।

যদিও সফর সূচিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দেশে ফেরার কথা ছিলো ২৮ জানুয়ারি (মঙ্গলবার)। কিন্তু পাকিস্তানে অতিরিক্ত নিরাপত্তা এবং দম বন্ধ অবস্থা থেকে মুক্তি পেতে সোমবার (২৭ জানুয়ারি) রাতেই ফিরে আসবে মাহমুদউল্লাহ-তামিমরা।

এ বিষয় বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম মিডিয়াকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, বাংলাদেশ সময় রাত আড়াইটায় ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছাবে বাংলাদেশ ক্রিকেট দল।

যেহেতু নিজেদের ভাড়া করা চাটার্ড প্লেন, তাই ২৮ তারিখের বদলে ২৭ তারিখে যাত্রা এগিয়ে আনতে কোনো অসুবিধাই হয়নি বিসিবির। তার ওপর আজ সিরিজের শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার কারণে ফিরতি যাত্রাটি আরো সহজ হয়েছে জাতীয় দলের জন্য। ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ