খেলা

অপ্রতিরোধ্য লিভারপুল জিতেই চলেছে

অপ্রতিরোধ্য লিভারপুল জিতেই চলেছে
অপ্রতিরোধ্য লিভারপুল জিতেই চলেছে

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়রথ ছুটছেই প্রথমবারের মতো শিরোপা জয়ের পথে থাকা লিভারপুলের। এবার তারা সহজেই হারিয়েছে পয়েন্ট তালিকার নিচের সারির দল ওয়েস্ট হ্যামকে।

বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল। এটি লিগে তাদের টানা ১৫তম জয়। অলরেডরা অপরাজিত টানা ৪১ ম্যাচ ধরে।

এই জয়ে তালিকার শীর্ষে থাকা লিভারপুল এগিয়ে গেছে ১৯ পয়েন্টে। ২৪ ম্যাচে ২৩ জয় ও এক ড্রয়ে তাদের ৭০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৫১।

ম্যাচের ৩৫তম মিনিটে মোহাম্মদ সালাহর স্পট কিকে এগিয়ে যায় লিভারপুল। ডি বক্সের মধ্যে ডিভোগ ওরিগিকে ফাউল করে বসেন ইসা দিওপ, পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি মিশরীয় ফরোয়ার্ড সালাহ।

দ্বিতীয়ার্ধেও দাপট দেখিয়ে খেলেছে লিভারপুল। কয়েকটি সুযোগ তৈরি করেছিল ওয়েস্ট হ্যামও। তবে ৫২ মিনিটে আরও এক গোলে এগিয়ে যায় লিভারপুল। এই গোলের উৎসও ছিলেন সালাহ।

পায়ে বল নিয়ে এগিয়ে গিয়ে বাম দিকে চেম্বারলেইনকে দারুণ এক পাস দেন মিশরীয় ফরোয়ার্ড। সেই পাস থেকেই গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ মিডফিল্ডার।

সালাহর ঝলক সেখানেই থামেনি। ভাগ্য ভালো থাকলে আরও একটি গোল পেতে পারতেন। কিন্তু ৭৯তম মিনিটে তার দারুণ এক শট পোস্টের বাইরের দিকে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টেবিল টপার লিভারপুল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ