খেলা

এভারেস্টে ক্রিস গেইল!

এভারেস্টে ক্রিস গেইল!
এভারেস্টে ক্রিস গেইল!

এভারেস্টে ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি বিধ্বংসী ওপেনার ক্রিস গেইল! এ কথা শুনলে যে কারও মনে সংশয় জাগতে পারে! মুহূর্তে রহস্যটা উন্মোচনে উৎসুক হয়ে উঠবেন কোটি ক্রিকেটপ্রেমী। এমন তথ্য আক্ষরিক অর্থে সম্পূর্ণ ভুলও নয়। তবে পর্বতারোহী হিসেবে এভারেস্ট জয় করেননি তিনি। নেপালের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) যোগ দিয়েছেন দ্য ইউনিভার্স বস।

আগামী ২৯ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে লিগের চতুর্থ সংস্করণ। এতে পোখারা রাইনোসের হয়ে খেলবেন গেইল। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া টুইটারে এ কথা জানিয়েছেন খোদ ক্যারিবীয় কিংবদন্তি নিজেই।

ভিডিওবার্তায় গেইল বলেন, আমি নেপালে যাব। সে দেশের সবচেয়ে বড় স্পোর্টিং ইভেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলব। আসুন আমার দলকে সমর্থন করুন। সেই সঙ্গে দারুণ একটি ক্রিকেট উৎসবে অংশ নিন।

শুধু গেইলই নন, এবারের আসরে বেশ কয়েকজন আন্তর্জাতিক তারকা অংশ নেবেন। ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাঠ মাতাবেন উইন্ডিজের ডোয়াইন স্মিথ। শ্রীলংকার উপুল থারাঙ্গা খেলবেন ললিতপুর প্যাট্রিয়টসের হয়ে। আর আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ মাঠে নামবেন চিতবন টাইগার্সের পক্ষে।

কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেন গেইল। পরে মানসি সুপার লিগে প্রত্যাবর্তন করেন তিনি। এর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নেন ক্যারিবীয় ব্যাটিং দানব।

তথ্যসূত্র: দ্য হিন্দু/ফার্স্টপোস্ট।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ