খেলা

মেসি ম্যাজিকে কোয়ার্টারে বার্সা

মেসি ম্যাজিকে কোয়ার্টারে বার্সা
মেসি ম্যাজিকে কোয়ার্টারে বার্সা

আবারও ম্যাজিক দেখালেন লিওনেল মেসি। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আলো ছড়ালেন তিনি। নিজে করলেন জোড়া গোল। সতীর্থদের দিয়েও গোল করালেন। তাতে দুর্দান্ত জয় পেল বার্সেলোনা। লেগানেসকে ৫-০ গোলে উড়িয়েছেন তারা। এ নিয়ে স্প্যানিশ কোপা দেল রের শেষ আটের (কোয়ার্টার ফাইনাল) টিকিট নিশ্চিত করেছেন কাতালানরা।

বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বার্সা। ৪ মিনিটে নেলসেন সেমেদোর পাস ধরে দলকে লিড এনে দেন আঁতোয়া গ্রিজম্যান। এগিয়ে গিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন স্প্যানিশ জায়ান্টরা। ছন্দময় ফুটবল উপহার দেন তারা। ফলে ব্যবধান দ্বিগুণ হতেও সময় লাগেনি। ২৭ মিনিটে মেসির কর্নার থেকে দুর্দান্ত হেডে নিশানাভেদ করেন ক্লেমেন্তে লেংলেত।

এর পর আধিপত্য বিস্তার করে খেলে বার্সা। তবে বিরতির আগে আর কোনো গোলের দেখা পাননি তারা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করে ফেলেন মেসি। ৫৯ মিনিটে ডি-বক্সে ঢুকে নিচু শট নেন তিনি। বল আরেকজনের পায়ে লেগে দিক পাল্টে প্রতিপক্ষের জালে জড়ায়।

পরেও আক্রমণের ধারা বজায় রাখে বার্সা। অনুমিতভাবেই ফের গোল পেয়ে যান তারা। ৭৭ মিনিটে স্কোরলাইন ৪-০ করেন আর্থার। আর ৮৯ মিনিটে লেগানেস শিবিরে শেষ পেরেকটি ঠুকেন মেসি। একা গোলরক্ষককে কাটিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন তিনি। এতে বড় জয় নিয়ে মাঠ ছাড়েন কিকে সেতিয়েনের শিষ্যরা।

তথ্যসূত্র: গোল ডটকম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ