খেলা

বুমরাহকে বোলিং টিপস দিয়ে ট্রোলের শিকার মাঞ্জরেকার

বুমরাহকে বোলিং টিপস দিয়ে ট্রোলের শিকার মাঞ্জরেকার
বুমরাহকে বোলিং টিপস দিয়ে ট্রোলের শিকার মাঞ্জরেকার

সঞ্জয় মাঞ্জরেকার, একসময় ভারতের হয়ে খেলেছেন। এখনও ক্রিকেটের সঙ্গে যুক্ত আছেন। নিয়মিত ধারাভাষ্য দিচ্ছেন। খেলাটি নিয়ে তার জ্ঞান-প্রজ্ঞা সম্পর্কে প্রশ্ন তোলার অবকাশ নেই। অথচ তিনিই কিনা জাসপ্রিত বুমরাহকে বোলিং টিপস দিয়ে সমর্থকদের রোশানলে পড়লেন?

গেল বুধবার হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার ওভারে নাটকীয় জয় তুলে নেয় ভারত। তবে সেটি ততটা সহজ ছিল না। হিটম্যান রোহিত শর্মার টানা দুই ছয়ে ঘাম ঝরা জয় পান তারা।

কারণ শুরুতে অনেক রান দিয়ে ফেলেন বুমরাহ। ভারতের হয়ে সুপার ওভারটি করেন তিনিই। তার ৬ বলে ১৭ রান তোলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও মার্টিন গাপটিল। পরে টিম সাউদির সুপার ওভারের শেষ দুই বলে টানা ছক্কা মেরে ভারতকে অনন্য জয় উপহার দেন রোহিত।

তবে ভারত জিতলেও বুমরাহর বোলিংয়ের নেতিবাচক দিক চোখে পড়েছে মাঞ্জরেকারের। ম্যাচের পর টুইট করে সেটিই জানিয়েছেন তিনি। জনপ্রিয় ধারাভাষ্যকার লেখেন– বুমরাহর সুপার ওভারটা দেখলাম। সে অসাধারণ বোলার। কিন্তু আমার মনে হয়েছে, ক্রিজটাকে আরও বেশি ব্যবহার করা শিখতে হবে তাকে। আরও ভিন্ন কৌণিক সুবিধা পাওয়ার জন্যই ওকে এটি করতে হবে।

এর পরই ভারতীয় সমর্থকদের ট্রোলের শিকার হলেন মাঞ্জরেকার। কার্তিক নামে একজন লিখেছেন– এসব বন্ধ করুন। আপনি নিজে গড়পড়তা খেলোয়াড় ছিলেন।

শুভময় নামের আরেকজন বলেন, ২০১৯ সালের মাঞ্জরেকার ২০২০ সালে ফিরে এসেছেন। কিন্তু কেন? আমার তো মনে হয়, সাধারণ মানুষের খোঁচা খাওয়াটা আপনার প্যাশন।

চান পাল সিং নামের একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন– অনুগ্রহ করে অন্য দেশের বোলারদেরও পরামর্শ দিন। যেন তারাও একই রকম বিব্রতবোধ করে।

উল্লেখ্য, পাঁচ ম্যাচ টি-টোয়েন্টির সিরিজের চতুর্থটিতে ওয়েলিংটনে শুক্রবার বাংলাদেশ সময় বেলা ১টায় মুখোমুখি হবে নিউজিল্যান্ড-ভারত। আগের তিন ম্যাচের সবকটিতেই জিতে ইতিমধ্যে সিরিজ পকেটে পুরেছে ভারত।

তথ্যসূত্র: এনডিটিভি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ