ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজে চতুর্থ ম্যাচটি ড্র হয়েছে। শুক্রবার টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড।
ব্যাটিংয়ে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬৫ রান। পনডে দলিয় সর্বোচ্চ ৫০ রান করেন। নিউজিল্যান্ডের পক্ষে সোদহি একাই তুলে নেন সর্বোচ্চ তিনটি উইকেট।
ভারতের দেয়া টার্গেট তারা করতে নেমে দলিয় ২২ রানের মাথায় ঘাপটিলকে হারালেও মুনরো ও সেইফার্টের দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। মুনরো ৪৭ বলে করেন ৬৪ রান এবং সেইফার্ট করেন ৩৯ বলে ৫৭ রান।
ভারতের একাদশ: সঞ্জু স্যামসন, লোকেশ রাহুল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, মণীশ পাণ্ড্যে, শিভম দুবে, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরা, নভদীপ সাইনি।
নিউজিল্যান্ডের একাদশ: মার্টিন গাপ্তিল, কলিন মুনরো, টম ব্রুস, রস টেলর, টিম সিফার্ট, ড্যারেল মিচেল, মিচেল সাঁতনার, স্কট কুগলেজিন, টিম সাউদি, ইশ সোধি, হামিশ বেনেট।