খেলা

মেলবোর্নের নতুন রানী কেনিন

মেলবোর্নের নতুন রানী কেনিন
মেলবোর্নের নতুন রানী কেনিন

অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে এবার শুরু থেকেই ছিল অঘটনের ঘনঘটা। শেষটাও হল চমক দিয়ে। দুই বিস্ময়ের অভাবনীয় ফাইনালে শেষ হাসি হাসলেন যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিন। শনিবার মেলবোর্ন পার্কে নারী এককের ফাইনালে স্পেনের দারবিনে মুগুরুজাকে ৪-৬, ৬-২, ৬-২ গেমে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপা জিতলেন ২১ বছর বয়সী কেনিন।

অস্ট্রেলিয়ান ওপেন পেল নতুন রানী। টুর্নামেন্টের শুরুতে আলোচনাতেই ছিলেন না ১৪তম বাছাই কেনিন। তৃতীয় রাউন্ডে সেরেনা উইলিয়ামসের বিদায়ের পর সম্ভাব্য চ্যাম্পিয়ন ভাবা হচ্ছিল ১৫ বছর বয়সী মার্কিন বিস্ময় কোকো গফকে। চতুর্থ রাউন্ডে গফের স্বপ্নযাত্রা থামিয়ে সবার নজর কাড়েন কেনিন। এরপর নিজেই সাজিয়ে বসেন বিস্ময়ের পসরা। সেমিফাইনালে শীর্ষ বাছাই অ্যাশলি বার্টিকে হারিয়ে প্রথমবারের মতো পা রাখেন কোনো গ্র্যান্ডস্লাম ফাইনালে।

গত বছর নিজেকে হারিয়ে খোঁজা মুগুরুজার ফাইনালে উঠে আসাটাও কম বিস্ময়কর ছিল না। তবে ঝুলিতে দুটি গ্র্যান্ডস্লাম শিরোপা থাকায় ফাইনালে মুগুরুজাকেই ফেভারিট ভাবা হচ্ছিল। প্রথম সেট জিতে শুরুটা ফেভারিটের মতোই করেছিলেন ২৬ বছর বয়সী স্প্যানিশ তারকা। কিন্তু পরের দুই সেটে তাকে দাঁড়াতেই দেননি কেনিন। ম্যাচ শেষে অশ্র“ভেজা চোখে বাবা ও কোচ আলেক্সান্ডারকে জড়িয়ে ধরেন মেলবোর্নের নতুন রানী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ