খেলা

নিরাপদে পাকিস্তান পৌঁছেছে টাইগাররা

নিরাপদে পাকিস্তান পৌঁছেছে টাইগাররা
নিরাপদে পাকিস্তান পৌঁছেছে টাইগাররা

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় দুই ম্যাচ সিরিজের প্রথমটি খেলতে দ্বিতীয় দফায় পাকিস্তান সফরে ইসলামাবাদ পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা থেকে রওয়ানা করে কাতারের রাজধানী দোহা হয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ যেতে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল হয়েছে টাইগারদের। তাদের আবাসন হয়েছে সেখানকার ম্যারিয়ট ইন্টারন্যাশনাল হোটেলে। যা ভেন্যু পিন্ডি থেকে দূরত্ব ৪৫ মিনিটের ড্রাইভিং পথ। বাংলাদেশ দলের নিরাপদে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি সূত্র।

এবারের পাকিস্তান যাত্রায় প্রথমে কাতারের রাজধানী দোহায় যাত্রাবিরতি নিতে হয় মুমিনুল-তামিমদের। পরে সেখান থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পৌছে টাইগাররা।

দীর্ঘ যাত্রার ধকল কাঁটিয়ে আজ আর অনুশীলন করবে না বাংলাদেশ। তবে বৃহস্পতিবার পুরোদমে অনুশীলন শুরু করবে টাইগাররা। আগামী ৭-১১ তারিখ থেকে মাঠে গড়াবে প্রথম টেস্ট । বাংলাদেশ সময়ে সকাল ১১টায় খেলতে নামবে রাসেল ডমিঙ্গোয় শিষ্যরা।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আল আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন, রুবেল হোসেন, সৌম্য সরকার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ