খেলা

ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে বৃষ্টির হানা, কমে গেল ওভার

ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে বৃষ্টির হানা, কমে গেল ওভার
ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে বৃষ্টির হানা, কমে গেল ওভার

ডারবানে ইংল্যান্ড এবং স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হানা দিয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে কমিয়ে দেওয়া হয়েছে ওভার। ৫০ ওভারের ম্যাচটি হয়ে গেছে ৪৫ ওভারের।

টস জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ইংল্যান্ড। শুরুটা মোটামুটি ভালো হলেও প্রোটিয়ারা হারিয়ে বসেছে তাদের অধিনায়ক কুইন্টন ডি কককে।

রিজা হেনড্রিকসের সঙ্গে ৩২ রানের জুটি গড়ে জো রুটের বলে বোল্ড হন ডি কক (১১)। এর চার বল পরই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেছে। বৃষ্টিবাধায় পড়র আগে ৬.৩ ওভারে ১ উইকেটে ৩৮ রান করে দক্ষিণ আফ্রিকা। হেনড্রিকস ২৪ আর টেম্বা বাভুমা ২ রান নিয়ে ব্যাটিং করছিলেন।

প্রসঙ্গত, কেপটাউনে সিরিজের প্রথম ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৫৮ রান তুলেছিল ইংল্যান্ড। ১৪ বল আর ৭ উইকেট হাতে রেখেই এই রান তাড়া করে ফেলে দক্ষিণ আফ্রিকা। সিরিজে তারা এগিয়ে ১-০ ব্যবধানে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ