খেলা

বাংলাদেশ দলকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশ দলকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অভিনন্দন
বাংলাদেশ দলকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অভিনন্দন

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের শিরোপাজয়ী বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতির প্রেস উইং থেকে জানানো হয়েছে, এক বার্তায় রাষ্ট্রপতি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সব সদস্য, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, তরুণ ক্রিকেটাররা ভবিষ্যতে দেশের জন্য আরও বড় সম্মান বয়ে নিয়ে আসবে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় দেশের ক্রিকেটের উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে।

এদিকে মুজিববর্ষের প্রাক্কালে এই জয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল, কোচ, ম্যানেজার এবং সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের খেলোয়াড়দের টিম স্পিরিট ও তাদের অসাধারণ নৈপুণ্য দেখে গোটা জাতি গর্বিত। বর্তমান সরকারের খেলাধুলায় যথাযথ পৃষ্ঠপোষকতা ও সহায়তার ফলে এ সাফল্য এসেছে। বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও বিজয়ের এ ধারা অব্যাহত রাখবে বলে আশা করছি।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জয় করায় বাংলাদেশ দলকে আরও অভিনন্দন জানিয়েছেন- স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলামসহ অনেকে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ