রাশিয়া, ইতালি, মেক্সিকো, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের ক্লাবগুলোতে দাপটের সঙ্গে খেলার পর এবার ব্রাজিলের শীর্ষ লিগের ক্লাব বোতাফোগোতে নাম লিখিয়েছেন জাপানের সাবেক তারকা মিডফিল্ডার কেইসুকে হোন্ডা। ৩৩ বছর বয়সী হোন্ডাকে স্বাগত জানাতে
রাজধানী রিও ডি জেনেরিও আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন এক হাজারের বেশি বোতাফোগো সমর্থক। এমনটাই জানিয়েছে ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যম। এ সময় বোতাফোগোর ‘ফোগাও’ নামে পরিচিত সমর্থকরা হোন্ডাকে ‘ওলে, ওলে, ওলে, ওলা! হোন্ডা, হোন্ডা!’ ধ্বনিতে স্বাগত জানায়।
ব্রাজিলে যাওয়ার আগে ডাচ ক্লাব ভিতেসে খেলেছেন হোন্ডা। এছাড়া বর্ণময় ক্যারিয়ারে তিনি সিএসকেএ মস্কো, এসি মিলানের মতো ক্লাবে খেলেছেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: