খেলা

বড় জয়ে শীর্ষেই রইলো রিয়াল

বড় জয়ে শীর্ষেই রইলো রিয়াল
বড় জয়ে শীর্ষেই রইলো রিয়াল

অ্যাটলেটিকো বিলবাওয়ের কাছে বার্সেলোনার পরাজয়ের পর থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। এই শীর্ষস্থান ধরে রাখতে তাদের এখন প্রয়োজন শুধু নিজেদের সব ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট পাওয়া।

সে মিশনে কোনো ভুল করছে না জিনেদিন জিদানের দল। রোববার ওসাসুনার বিপক্ষে ৪-১ গোলের বড় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে তারা। চলতি লিগে এটি তাদের টানা পঞ্চম জয়।

জয়ের ব্যবধানটা বেশ বড় হলেও, প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে রিয়ালের শুরুটা ছিলো হতাশাজনক। ম্যাচের মাত্র ১৪ মিনিটেই উনাই গার্সিয়ার গোলে এগিয়ে যায় ওসাসুনা। যা খানিক ব্যাকফুটে ঠেলে দেয় রিয়ালকে।

তবে প্রথমার্ধেই জোড়া গোল করে লিড নিয়ে নেন ইসকো অ্যালার্কন-সার্জিও রামোসরা। রিয়ালের প্রথম গোলটা করেন ইসকো, ৩৩ মিনিটের সময় লক্ষ্যভেদ করেন তিনি। এর মিনিট পাঁচেক পর দলকে এগিয়ে দেন অধিনায়ক রামোস।

দ্বিতীয়ার্ধে ফিরে গোলের দেখা পাচ্ছিল না কোনো দল। ম্যাচের শেষদিকে গিয়ে, ৮৪ মিনিটের সময় স্কোরশিটে নাম তোলেন লুকাস ভাসকুয়েজ। আর অতিরিক্ত যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ওসাসুনার কফিনে শেষ পেরেক ঠুকে দেন লুকা জোভিচ।

এ জয়ের পর ২৩ ম্যাচে ১৫ জয় ও ৭ ড্রতে রিয়ালের সংগ্রহ ৫২ পয়েন্ট। সমান ম্যাচ খেলে দুই নম্বরে থাকা বার্সেলোনার সংগ্রহ ৪৯।/জাগোনিউজ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ