খেলা

ক্রিকইনফোর একাদশেও আকবর আলী অধিনায়ক

ক্রিকইনফোর একাদশেও আকবর আলী অধিনায়ক
ক্রিকইনফোর একাদশেও আকবর আলী অধিনায়ক

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সর্বোচ্চ চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে আকবর বাহিনী। এই চ্যাম্পিয়ন হওয়ার পেছনেও মূল কারিগর ছিলেন বাংলাদেশ অধিনায়ক আকবর নিজেই। ফলে আসর শেষে আইসিসির ঘোষিত একাদশেও অধিনায়কের দায়িত্ব উঠে বাংলার এই যুব টাইগারের কাঁদেই। এবার ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় পোর্টাল ক্রিকইনফো তাদের বিশ্বকাপ সেরা একাদশ ঘোষণা করেছে। এখানেও অধিনায়কত্বের ভার পড়েছে রংপুরের ছেলেটির কাঁধে।

তবে ক্রিকইনফোর ঘোষিত এই দলে আকবর আলী ছাড়াও আরো একজন বাংলাদেশি সুযোগ পেয়েছেন। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো মাহমুদুল হাসান জয় রয়েছেন তালিকায়। তবে এই তালিকায় রানার্সআপ হয়েও ভারতের আছেন সর্বোচ্চ তিনজন। এছাড়া দু’জন রয়েছেন আফগানিস্তান থেকে। নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও কানাডার রয়েছেন একজন করে।

ক্রিকইনফোর বিশ্বকাপ একাদশ:

যশস্বী জয়সোয়াল (ভারত), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), মাহমুদুল হাসান জয় (বাংলাদেশ), অখিল কুমার (কানাডা), আকবর আলী (উইকেটরক্ষক-অধিনায়ক), ড্যান মৌসলি (ইংল্যান্ড), নাঈম ইয়ং (ওয়েস্ট ইন্ডিজ), ক্রিস্টিয়ান ক্লার্ক (নিউজিল্যান্ড), শফিকউল্লাহ ঘাফারি (আফগানিস্তান), রবি বিষ্ণুই (ভারত) ও কার্তিক ত্যাগি (ভারত)। সূত্র/ইত্তেফাক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ