এবার ছয় মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন বার্সেলোনার তারকা ফুটবলার ওসমান দেম্বেলে। হ্যামস্ট্রিংয়ের গুরুতর চোটের কারণে মঙ্গলবার ফিনল্যান্ডে তার অস্ত্রোপচার করা হয়। এরফলে ২০২০ সালের ইউরোতে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেল এই ফরাসি স্ট্রাইকারের।
ঊরুর চোট নিয়ে দীর্ঘ দিন বাইরে থাকার পর কেবলই মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন দেম্বেলে। এরমধ্যেই গত সপ্তাহে অনুশীলনে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি।
২০১৭ সালে লা লিগা চ্যাম্পিয়নদের দলে যোগ দেয়ার পর থেকেই ইনজুরিতে ভুগছেন এই তারকা। চলতি মৌসুমে মাত্র তিনটি ম্যাচে পুরো সময় খেলতে পেরেছেন বিশ্বকাপজয়ী এই উইঙ্গার।
এদিকে দেম্বেলের ইনজুরির কারণে স্পেনের ভেতর থেকে জরুরি ভিত্তিতে একজন স্ট্রাইকার কেনার অনুমতি পেয়েছে বার্সেলোনা। দেম্বেলেকে হারিয়ে এখন সেই দিকেই মনোযোগী ক্লাব কর্তৃপক্ষ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: