খেলা

দিজোঁকে গোল বন্যায় ভাসিয়ে ফরাসি কাপের সেমিতে পিএসজি

দিজোঁকে গোল বন্যায় ভাসিয়ে ফরাসি কাপের সেমিতে পিএসজি
দিজোঁকে গোল বন্যায় ভাসিয়ে ফরাসি কাপের সেমিতে পিএসজি

দিজোঁকে গোল বন্যায় ভাসিয়ে ফরাসি কাপের সেমি-ফাইনাল নিশ্চিত করলো পিএসজি। বুধবার রাতে দিজোঁর মাঠে ৬-১ গোলের বড় জয় পেয়েছে টমাস টুখেলের দল।

ম্যাচের প্রথম মিনিটেই ভেসলির আত্মঘাতী গোলে এগিয়ে যায় লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। ১৩ মিনিটে দিজোঁর পক্ষে একমাত্র গোলটি করে সমতা আনেন মুনির। ৪৪তম মিনিটে গোল করে পিএসজিকে আবার এগিয়ে দেন কিলিয়ান এমবাপে।

দ্বিতীয়ার্ধে গোলের ক্ষুধা আরো বাড়ে পিএসজির। সাফল্যও আসে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই। গোল করে ব্যবধান ৩-১ করে ফেলেন থিয়াগো সিলভা। ৫৫তম মিনিটে পাবলো সারাবিয়া গোল পেলে স্কোরলাইন ৪-১ হয়ে যায়।

৮৬তম মিনিটে আবারো আত্মঘাতী গোল। এবার ভুলটা করেন স্বাগতিক ডিফেন্ডার কলিবালি। যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার সারাবিয়া।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ