খেলা

এক মাসের সফরে আজ আসছে জিম্বাবুয়ে

এক মাসের সফরে আজ আসছে জিম্বাবুয়ে
এক মাসের সফরে আজ আসছে জিম্বাবুয়ে

প্রায় এক মাসের সফরে আজ বিকালে ঢাকা পৌঁছাচ্ছে জিম্বাবুয়ে দল। এই সফরে তারা একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে।

১৮ ও ১৯ ফেব্রুয়ারি ঢাকায়ই একটি অনুশীলন ম্যাচ খেলবে জিম্বাবুয়ে দল। সেই ম্যাচের প্রতিপক্ষ বা ভেন্যু অবশ্য ঠিক হয়নি। এরপর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২২ তারিখ থেকে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

এই টেস্ট শেষে দুই দল চলে যাবে সিলেটে। সেখানে তিনটি ওয়ানডে খেলবে দুই দল। ১ মার্চ, ৩ মার্চ ও ৬ মার্চ অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। তিনটি ম্যাচই দিবারাত্রির ম্যাচ।

এরপর আবার ঢাকায় এসে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ৯ ও ১১ মার্চ অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের দুটি ম্যাচই হবে দিবারাত্রির।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ