খেলা

বোল্টের চেয়েও জোরে দৌড়ে সবাইকে লাগিয়ে দিলেন তিনি!

বোল্টের চেয়েও জোরে দৌড়ে সবাইকে লাগিয়ে দিলেন তিনি!
বোল্টের চেয়েও জোরে দৌড়ে সবাইকে লাগিয়ে দিলেন তিনি!

বিশ্বের সবথেকে দ্রুতগামী মানুষের প্রশ্নে সহজেই উত্তর আসে উসেইন বোল্টের নাম। কিন্তু কর্ণাটকের শ্রীনিবাসা গৌড়া রাতারাতি বোল্টকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। ২৮ বছর বয়সী এই কর্নাটকি ৯.৫৫ সেকেন্ডে ১০০ মিটার অতিক্রম করছেন অনায়াসে।

ভারতের একটি গণমাধ্যমে বলা হয়েছে, কর্নাটকের উপকূলবর্তী এলাকায় একটি গ্রামে বাফালো রেসে কর্নাটকের ২৮ বছর বয়সী শ্রীনিবাসা গৌড়া ৩০ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন। ১৩.৬২ সেকেন্ডে ১৪২.৫০ মিটার দৌড়ে অতিক্রম করেন। অর্থাৎ ১০০ মিটার দৌড়়াতে তিনি সময় নেন ৯.৫৫ সেকেন্ড। আর তাতেই প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে বোল্টের রেকর্ড।

৯.৫৮ সেকেন্ড ১০০ মিটার দৌড়ে বিশ্বরেকর্ড করেন জামাইকান স্প্রিন্টার উসেইন বোল্ট। এবার ম্য়াঙ্গালোর এবং উদিপির কাছে কাম্বালা বাফালো রেসে ২৮ বছর বয়সী শ্রীনিবাসা গৌড়া যা করলেন তাতে কিন্তু অনেকেই চমকে গিয়েছেন।

তবে নিজের এই সাফল্যের জন্য তার নিজের পালিত দুই মোষকেই কৃতিত্ব দিচ্ছেন তিনি। কারণ কাদামাটিতে ওইভাবে দৌড়ানো সত্যিই বেশ কঠিন। কেউ কেউ তো আবার একধাপ এগিয়ে ভারত সরকারের কাছে আর্জি জানাতে চায় যে যথাযথ প্রশিক্ষণ দিয়ে তাকে অলিম্পিকে পাঠানো হোক।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ