খেলা

দুই মৌসুমের জন্য নিষিদ্ধ ম্যানচেস্টার সিটি

দুই মৌসুমের জন্য নিষিদ্ধ ম্যানচেস্টার সিটি
দুই মৌসুমের জন্য নিষিদ্ধ ম্যানচেস্টার সিটি

দুই মৌসুমের জন্য চ্যাম্পিয়নস লিগে নিষিদ্ধ হলো ম্যানচেস্টার সিটি। সেইসঙ্গে ক্লাবটিকে আড়াই কোটি ইউরো জরিমানা করা হয়েছে।

ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার (দ্য ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন) লাইসেন্স সংশ্লিষ্ট ও ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভঙ্গের দায়ে ক্লাবটি এ শাস্তি পেল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী (২০২০-২১) ও (২০২১-২২) মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবেন না ম্যানসিটি। তবে ক্লাবটি এই শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবে।

এমন শাস্তি পাওয়ার পর ম্যানচেস্টার সিটি জানিয়েছে, এই শাস্তিতে তারা হতাশ কিন্তু বিস্মিত নয়।

খবরে বলা হয়েছে, উয়েফাকে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রয়োজনীয় তথ্য দিতে ব্যর্থ হয়েছে সিটি। উয়েফা ক্লাবটির বিরুদ্ধে লভ্যাংশ নিয়ে ভুল তথ্য দেয়া এবং তদন্তে সহায়তা না করার অভিযোগ আনে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ