খেলা

ঢাকায় এসেছে জিম্বাবুয়ে দল

ঢাকায় এসেছে জিম্বাবুয়ে দল
ঢাকায় এসেছে জিম্বাবুয়ে দল

জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় এসেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দলটি।

এবার বাংলাদেশের মাটিতে একটি টেস্ট, তিনটি ওয়ানডে আর দুটি টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে। সিরিজের একমাত্র টেস্টটি মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ২২ ফেব্রুয়ারি। তার আগে অবশ্য একটি প্রস্তুতি ম্যাচও খেলবে সফরকারিরা। দুই দিনের প্রস্তুতি ম্যাচটি হবে ১৮-১৯ ফেব্রুয়ারি। তবে প্রস্তুতি ম্যাচের ভেন্যু ও প্রতিপক্ষ এখননো ঠিক হয়নি। টেস্টের পর ওয়ানডে সিরিজ হবে সিলেটে। ১ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে। পরের দুই ম্যাচ ৩ ও ৬ মার্চ।

ওয়ানডে সিরিজের পর দুই ম্যাচের টি-টোয়ন্টি সিরিজ খেলতে আবারও ঢাকায় ফিরবে দুই দল। এর পর ৯ মার্চ মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি একই ভেন্যুতে ১১ মার্চ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ