খেলা

মুজিববর্ষে এশিয়া ও বিশ্ব একাদশের ম্যাচ সূচি চূড়ান্ত

মুজিববর্ষে এশিয়া ও বিশ্ব একাদশের ম্যাচ সূচি চূড়ান্ত
মুজিববর্ষে এশিয়া ও বিশ্ব একাদশের ম্যাচ সূচি চূড়ান্ত

নানান আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকি পালিত হবে। ক্রীড়া অঙ্গনেও রাখা হয়েছে শত আয়োজন। এর মধ্যে বড় আকর্ষণ এশিয়া একাদশের বিপক্ষে বিশ্ব একাদশের টি-২০ ম্যাচ। বিসিবি ওই ম্যাচের সূচি চূড়ান্ত করেছে।

বিসিবি আগামী ১৮ ও ২১ মার্চ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দুটি আয়োজনের কথা জানায়। শনিবার আসলো তার চূড়ান্ত ঘোষণা। আগামী মাসের ১৮ তারিখে প্রথম এবং ২১ তারিখে মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ। সময় নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহি নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘মার্চের ১৮ ও ২১ তারিখ শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ দুটি আয়োজন করা হচ্ছে। এশিয়ার বোর্ডগুলোকে ক্রিকেটাররা ফ্রি থাকলে তাদের খেলার জন্য পাঠানোর কথা বলা হয়েছে।’

এশিয়া একাদশে খেলার জন্য ভারতের পাঁচজন ক্রিকেটার চাওয়া হয়েছে। তবে কারা খেলবেন তা এখনও নিশ্চিত হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা এর আগে জানিয়েছেন, তারা বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ম্যাচের জন্য পাঁচজন ক্রিকেটার দেবেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ