খেলা

বড় রান তাড়া করে ইংল্যান্ডের সিরিজ জয়

বড় রান তাড়া করে ইংল্যান্ডের সিরিজ জয়
বড় রান তাড়া করে ইংল্যান্ডের সিরিজ জয়

পাহাড়সম রানকে টপকে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ২-১ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জিতলো সফরকারি ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার দেয়া ২২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ বল হাতে রেখেই ৫ উইকেটেই জয় তুলে নেয় ইয়ান মরগানের দল।

দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ানে স্বাগতিকদের দেয়া ২২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় সফরকারীরা। দলীয় ১৫ রানের মাথায় ব্যক্তিগত মাত্র ৭ রান করেই সাজঘরে ফেরেন জেসন রয়।

তবে জস বাটলার ও জনি ব্যারিস্টোর ৯১ রানের জুটি দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যায়। বাটলার খেলেন ২৯ বলে ৫৭ রানের ইনিংস। অন্যপ্রান্তে ব্যারিস্টো খেলেন ৩৪ বলে ৬৪ রানের দুরদান্ত ইনিংস।

ইংল্যান্ড অধিনায়ক ইয়ান মরগান ২২ বলে ৫৭ রানে অপরাজিত থেকে জয় নিয়েই মাঠ ছাড়েন। বল হাতে এনজিডি নেন দুই উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করে স্বাগতিকরা। ৭.৪ ওভারের উদ্বোধনী জুটি থেকেই আসে ৮৪ রান। ডি’কক ৩৫ রানে ফিরলেও আরেক পাশে টি-টোয়েন্টি ফরম্যাটেই ব্যাট চালাতে থাকেন টেম্বা বাভুমা।আদিল রশিদের বলে বোল্ড হওয়ার আগে ২৪ বলে তার ব্যাট থেকে আসে ৪৯ রান। উদ্বোধন জুটি ভাঙার পর ভ্যান ডার ডাসেনও ফেরেন খুব তাড়াতাড়িই। তবে সফরকারীদের আতঙ্ক হয়ে মাঠ কাঁপাতে থাকেন হ্যানরিক ক্লাসেন। আউট হওয়ার আগে ৩৩ বলে করেন ৬৬ রানের এক জ্বলমলে ইনিংস। চারটি চার ও চারটি ছক্কার মাল ছিল তার এই ইনিংসে। ধীর গতিতে এগিয়ে যাওয়া ডেভিড মিলারের ব্যাট থেকে আসে ৩৫ রান।

ইংল্যান্ডের হয়ে বল হাতে বেন স্টোকস ও টম কারেন নেন দুটি করে উইকেট। আদিল রশিদ ও মার্ক উড নেন একটি করে উইকেট।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ