খেলা

রিয়ালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বার্সা

রিয়ালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বার্সা
রিয়ালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বার্সা

লা লিগার সেল্টা ভিগোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। লিগে এখনো পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।

রবিবার রাতে সান্তিয়াগো বের্নানেউয়ে ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় সেল্টা ভিগো। ফায়োডর স্মোলভের ঠাণ্ডা মাথার শট রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সেল্টা।

বিরতির পর সমতায় ফেরে রিয়াল। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে মার্সেলোর কাছ থেকে বল পেয়ে জালে জড়ান টনি ক্রুস। ৬৫তম মিনিটে সেল্টা ভিগোর গোলরক্ষক ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। রামোসের স্পটকিকে এগিয়ে যায় স্বাগতিকরা।

এগিয়ে গিয়েও তা ধরে রাখতে পারেনি রিয়াল। ম্যাচের ৮৫তম মিনিটে সান্তি মিনার গোলে সমতায় ফেরে সেল্টা ভিগো। ফলে পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের দল।

২৪ ম্যাচে ১৫ জয় ও আট ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ১৬ জয় ও ৪ ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চ্যাম্পিয়ন বার্সেলোনা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ