খেলা

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট মাঠ উদ্বোধন করবেন ট্রাম্প

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট মাঠ উদ্বোধন করবেন ট্রাম্প
বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট মাঠ উদ্বোধন করবেন ট্রাম্প

দুই দিনের ভারত সফরে আহমেদাবাদে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দেশ দুটির বাণিজ্য সম্পর্ক নিয়ে হালকা টানাপোড়েন থাকলেও আগামী সোমবারে এই সফর শুরু হবে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানা গেছে।

এর মধ্যে দিয়ে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশটিতে প্রথম সফরে যাচ্ছেন ট্রাম্প। হিন্দুত্বাবাদী নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে আহমেদাবাদে চীন, জাপান ও ইসরাইলের প্রধানমন্ত্রীরা সফর করেছেন।

২০১৪ সালে তার হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি ভারতের ক্ষমতায় যাওয়ার আগে গুজরাটের সবচেয়ে বড় এই শহরটিতে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মোদি।

এদিকে ট্রাম্পের চোখ থেকে বস্তি আড়াল করতে চারশ মিটার দীর্ঘ দেয়াল নির্মাণ করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট যেই পথ দিয়ে আহমেদাবাদে যাবেন, সেখানেই দরিদ্র ভারতীয়দের বসবাসের এই বস্তি অবস্থিত।

আহমেদাবাদের পৌর কমিশনার বীজয় নেহরা বলেন, নতুন ক্রিকেট স্টেডিয়াম ঘিরে অবকাঠামো উন্নয়ন ও সড়ক নির্মাণে তিনশ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে।

স্টেডিয়ামটিতে এক লাখ দশ হাজার দর্শক ধরবে। সরদার পাটেল স্টেডিয়াম চালু হলে মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট মাঠের খেতাব হারাবে।

স্টেডিয়ামটির নিয়ন্ত্রণকারী গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের আশক ব্রহ্মবাট বলেন, এই অনুষ্ঠান চলার সময় ১০ লাখ রুপি খরচ করা হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ