খেলা

জয় তুলে নিতে ব্যর্থ হল রিয়াল মাদ্রিদ

জয় তুলে নিতে ব্যর্থ হল রিয়াল মাদ্রিদ
জয় তুলে নিতে ব্যর্থ হল রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লা লিগায় পুঁচকে দল সেল্টা ভিগোর বিপক্ষে জয় তুলে নিতে ব্যর্থ হয়েছে রিয়াল মাদ্রিদ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচটিতে সেল্টা ভিগোর বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় জিনেদিন জিদানের শিষ্যদের।

ম্যাচটিতে মাত্র সাত মিনিটের মাথায় শোলভ গোল করে সেলটা ভিগো কে এগিয়ে নেন।প্রথমার্ধে আর এই গোল শোধ করতে পারেনি রিয়াল মাদ্রিদ । ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় তাদের।

আজকের ম্যাচটিতে মাঠে নামেন এই মৌসুমে চেলসি থেকে আসা ইডেন হ্যাজার্ড। ইনজুরির কারণে গত নভেম্বরের পর আর মাঠে নামতে পারেননি তিনি। তবে হ্যাজার্ড নামলেও প্রথমার্ধে সেলটা ভিগোর জাল লক্ষ্য করে কোন শট করতে পারেনি রিয়ালের খেলোয়াড়রা। তবে দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে গোল করে রিয়ালকে সমতা এনে দেন টনি ক্রুস। এরপর ৬৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে দলকে দ্বিতীয় গোলটি এনে দেন অধিনায়ক সার্জিও রামোস। কিন্তু ৮৫ মিনিটের সময় সেল্টা ভিগোর বদলি খেলোয়াড় মিনা গোল করে রিয়ালের কাছ থেকে ১ পয়েন্ট ছিনিয়ে নেন।

এই ম্যাচটির আগে লা লিগায় টানা পাঁচটি ম্যাচে জয় তুলে নেয় রিয়াল। আর এর মাধ্যমে বর্তমান চ্যাম্পিয়ন বার্সাকে টপকে ৩ পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান দখল করে তারা। তবে আজকের ম্যাচটিতে ড্র করার ফলে বার্সার চেয়ে মাত্র এক পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকল তারা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ