খেলা

অধিনায়ক হিসেবে মাশরাফির শেষ সিরিজ

অধিনায়ক হিসেবে মাশরাফির শেষ সিরিজ
অধিনায়ক হিসেবে মাশরাফির শেষ সিরিজ

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্বে থাকছেন মাশরাফি বিন মুর্তজা। তবে বিসিবির সভাপতি নজমুল হাসান পাপনের কথায় স্পষ্ট বোঝা যায় যে, চলতি সিরিজ দিয়েই শেষ হচ্ছে মাশরাফি মুর্তজার অধিনায়কত্বের শেষ পর্ব।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্ট দলের তিন ক্রিকেটার মুশফিকুর রহিম, মুমিনুল হক ও তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, অধিনায়ক হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটিকেই মাশরাফির শেষ সিরিজ হিসেবে দেখছেন তিনি।

তবে আপাতত চলতি সিরিজে মাশরাফিতে শেষ করলেও খুব শিগগিরই নতুন ওয়ানডে অধিনায়ক বাছাইয়ের কথা ভাবছে বিসিবি। এ নিয়ে পাপন বলেন, ‘খুব শিগগিরই পরবর্তী যে বিশ্বকাপ আছে সেটার জন্য অধিনায়ক ঠিক করা নিয়ে সিদ্ধান্তে আসতে হবে। হঠাৎ করে তো আর নতুন অধিনায়ক ঠিক করবো না। কিন্তু টিম এবং অধিনায়ক দুই বছর আগে থেকেই ঠিক করবো। তাই আমাদের হাতে খুব বেশি সময় নেই। আগামী এক মাসের মধ্যেই এই সিদ্ধান্ত নেব। অন্তত এই সিরিজটা পর্যন্ত আমরা অপেক্ষা করছি।’ ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলায় একমাত্র টেস্ট ম্যাচ শেষে সিরিজের তিনটি ওয়ানডেই অনুষ্ঠিত হবে সিলেটে। ম্যাচগুলো যথাক্রমে ১, ৩ ও ৬ মার্চ মাঠে গড়াবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ