খেলা

সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ আকমল

সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ আকমল
সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ আকমল

উমর আকমলকে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে কোন ঘটনায়, কী কারণে তাকে নিষিদ্ধ করা হলো তা জানায়নি তারা। এমনকি তার নিষেধাজ্ঞার সময়সীমা পর্যন্ত উল্লেখ করেনি পিসিবি।

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পঞ্চম আসর। ঠিক আগমুহূর্তে বড়সড় ধাক্কা খেল লিগটির অন্যতম ফ্র্যাঞ্চাইজি কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। দলটির হয়ে খেলার কথা ছিল উমরের।

এদিন গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি বলেছে, বোর্ডের অ্যান্টি-করাপশন কোডের ৪.৭.১ আর্টিক্যাল অনুযায়ী– উমরের নিষেধাজ্ঞা এদিন থেকেই কার্যকর হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে দুর্নীতিবিরোধী ইউনিট। চূড়ান্ত প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত সকল ক্রিকেটীয় কার্যক্রম থেকে দূরে থাকবেন তিনি।

তারা বলছে, তদন্ত চলাকালীন ঘটনা নিয়ে কোনো মন্তব্য করা হবে না। তবে পিএসএলে আকমলের পরিবর্তিত খেলোয়াড় নিতে পারবে গ্ল্যাডিয়েটর্স। হার্ডহিটার উমরের নিষেধাজ্ঞার মেয়াদ আপাতত জানানো হচ্ছে না।

চলতি মাসের শুরুতে লাহোরে জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) উমরের ফিটনেস পরীক্ষা নেয়া হয়। তাতে উত্তীর্ণ হতে ব্যর্থ হন তিনি। রাগে ও ক্ষোভে বিদেশি ট্রেনারের সামনে নিজের গায়ের কাপড় খুলে ফেলেন ২৯ বছর বয়সী এ ক্রিকেটার। হুংকার ছুড়ে তিনি বলেন, আমার শরীরের কোথায় চর্বি দেখান।

এতে অসন্তোষ প্রকাশ করেন এনসিএ কোচিং স্টাফ। পরে উমরের আচরণ নিয়ে পিসিবিতে অভিযোগ করেন তিনি। ধারণা করা হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতেই তাকে এ শাস্তি দেয়া হলো। তবে নেপথ্যে অন্য কারণও থাকতে পারে।

তথ্যসূত্র: ক্রিকবাজ/জিইও সুপার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ