খেলা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জমজমাট লড়াই শুরু আজ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জমজমাট লড়াই শুরু আজ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জমজমাট লড়াই শুরু আজ

শুরু হচ্ছে আরেকটি জমজমাট বিশ্বকাপ। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সিডনিতে উদ্বোধনী ম্যাচে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট ভারত।

মোট ১০টি দেশ লড়াই করবে এবার বিশ্বকাপের ট্রফিটার জন্য। কে ফেবারিট? নিঃসন্দেহে স্বাগতিক অস্ট্রেলিয়া। সঙ্গে আছে ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মত দেশ। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানও শিরোপার হিসেব নিকেশ পাল্টে দিতে পারে। এমনকি শিরোপা জিততেও পারে তারা।

উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি শিরোপার অন্যতম দাবিদার অস্ট্রেলিয়া এবং ভারত। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ড বইয়ে ভারতের চেয়ে অনেকটা এগিয়ে অস্ট্রলিয়া। মোট চারবার এই ফরম্যাটে বিশ্বসেরা হওয়ার রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার।

ভারতের নারীরা সেখানে নামছেন জার্সিতে বিশ্বজয়ের কোনও স্মারক ছাড়াই। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে অনেক তিক্ত স্মৃতি। গত আসরে শেষচার পর্যন্ত গিয়েছিলেন ভারতের মেয়েরা। কিন্তু সেই বিশ্বকাপ জুড়ে ছিল ক্যাপ্টেন হ্যারি ও মিতালি রাজের দূরত্ব নিয়ে প্রবল বিতর্ক।

এখন আর টি-টোয়েন্টি খেলেন না মিতালি। যদিও ভারতের ওয়ানডে দলের অধিনায়ক তিনি। মিতালি মনে করছেন, অস্ট্রেলিয়া এবারও বিশ্বকাপের ফেবারিট। তবে ভারতও ছেড়ে কথা বলবে না বলে ধারণা তার। মিতালি বলেছেন, ‘অস্ট্রেলিয়া ফেবারিট হিসেবেই নামবে। আবার ভারতীয় টিমটা একই রকম রয়েছে।’

অস্ট্রেলিয়া দল পুরোটাই অভিজ্ঞতায় ভরপুর। দলে উইকেটরক্ষক অ্যালিসা হিলি। ইনি আবার মিচেল স্টার্কের স্ত্রী ও ইয়ান হিলির ভাইয়ের মেয়ে। টমের ক্যাপ্টেন মেগ ল্যানিংয়েরও অভিজ্ঞতা বিশাল। থাকছেন নারীদের ক্রিকেটে তারকা এলিস পেরিও। ভারতের বড় শক্তি স্মৃতি মান্ধানা, শাফালি ভার্মাদের ব্যাট।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ