ইউরোপা কাপের শেষ-৩২ এর প্রথম লেগে আন্তনিও কন্তের শিষ্যরা জয় পেয়েছে। চলতি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে ইউরোপা কাপে ঠাঁই হয়েছে ইন্টার মিলানের।
বুলগেরিয়ান ক্লাব লোদোগোরেটসের মাঠে অনুষ্ঠিত খেলায় ২-০ ব্যবধানে জয় পেয়েছে ইন্টার।
খেলা শুরুর পর দীর্ঘক্ষণ কোনো গোল হয়নি। একেবারে ৭১ মিনিটে সেই গোলের দেখা পায় ইন্টার মিলান। সাবেক টটেনহাম মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেনের গোলে এগিয়ে যায় নেরাজ্জুরিরা।
দ্বিতীয় গোলটি আসে ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে। বেলজিয়ান ফরোয়ার্ড রোমেলু লুকাকু গোল দিয়ে জয় নিশ্চিত করেন।
অন্য খেলায় স্প্যানিশ ক্লাব গেতাফের মাঠে প্রথম লেগে হেরেছে ডাচ ক্লাব আয়াক্স।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: