খেলা

জয়ে ফেরার মিশনে শুরুতেই উইকেট পেল টাইগাররা

জয়ে ফেরার মিশনে শুরুতেই উইকেট পেল টাইগাররা
জয়ে ফেরার মিশনে শুরুতেই উইকেট পেল টাইগাররা

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় ম্যাচটি শুরু হয়েছে। জিম্বাবু খেলতে নেমে দলিয় ৭ রান করতেই আবু জায়েদের ঘুর্নিতে ২ রান করে সাজ ঘরে ফিরে যান ওপেনার ব্যাটস ম্যান কাসুজা। শেষ খবর পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ১০ ওভারে এক উইকেট হারিয়ে ৯ রান।

টেস্টে সর্বশেষ ছয় ম্যাচেই হারের স্বাদ নিয়েছে বাংলাদেশ। এর মধ্যে পাঁচটি ছিল ইনিংস ব্যবধানে হার। এবার জয়ে ফেরার মিশন টাইগারদের। টানা হারের পরেএখন জয়ের স্বপ্ন তাদের। ব্যাটিংয়ে ফিরে নিজেদের অবস্থান কতটা দৃঢ় করতে পারবে এখন সেটিই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা। তাই ঘুরে দাঁড়াতে চাইবে মুমিনুলের নেতৃত্বাধীন দল।

এরআগে ভারতের সঙ্গে দুই টেস্টেই ইনিংস ব্যবধানে পরাজয় হয় বাংলাদেশের। পরে পাকিস্তান সফরেও ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেনি টাইগার ব্যাটসম্যানরা। যেন ঘরে ফিরতে খুব তাড়া। সেখানেও ইনিংস ব্যবধানে পরাজয় হয় বাংলাদেশের।

২০১৮ সালে সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১৫১ রানের বড় জয় পেয়েছিল জিম্বাবুয়ে। ঘরের মাঠে আফগানিস্তানের মতো দলের কাছেও বাংলাদেশের।

এ ম্যাচের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ম্যাচের সেঞ্চুরি পূর্ণ করল বাংলাদেশ ও জিম্বাবুয়ে। গত ২২ বছরে দুই দল তিন ফরম্যাট মিলিয়ে ৯৯ আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছে। আজ মিরপুরে পূর্ণ হল সেঞ্চুরি। ৯৯ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৫৭ ম্যাচে, জিম্বাবুয়ের জয় ৩৯, ড্র হয়েছে তিন ম্যাচ। বাংলাদেশ ও জিম্বাবুয়ে দুই দলই কোনো দলের বিপক্ষে এত ম্যাচ খেলেনি। বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ ৭৯ ম্যাচ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে। জিম্বাবুয়ে ৮৭ ম্যাচ খেলেছে পাকিস্তানের বিপক্ষে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), নাঈম হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন।

জিম্বাবুয়ে একাদশ: প্রিন্স মাসভাউরে, কেভিন কাসুজা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্র্যান্ডন টেলর (উইকেটরক্ষক), টিমিসেন মারুমা, সিকান্দারা রাজা, রেগিস চাকাভা, টিনোটেন্ডা মোটোম্বোডজি, ডোনাল্ড তিরিপানো, এইন্সলে এনডিলোভু, ভিক্টর নায়াউচি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ