খেলা

বাংলাদেশের বিপক্ষে আর্ভিনের সেঞ্চুরি

বাংলাদেশের বিপক্ষে আর্ভিনের সেঞ্চুরি
বাংলাদেশের বিপক্ষে আর্ভিনের সেঞ্চুরি

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত সফররতদের সংগ্রহ ৫ উইকেটে ২২৬ রান।

ব্যক্তিগত কারণে বাংলাদেশে আসেননি জিম্বাবুয়ের নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস। তার জায়গায় নেতৃত্ব পাওয়া ক্রেগ আর্ভিন কী চমৎকারভাবেই না অধিনায়কত্বের দায়িত্ব পালন করলেন। অন্তত ব্যাট হাতে নিজের কাজ সেরে রাখলেন তিনি। চমৎকার ব্যাটিংয়ে এই ব্যাটসম্যান তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। তিনি ২২৭ বলে ১০৭ রান করে আউট হোন। দলের চতুর্থ অধিনায়ক হিসেবে মিরপুরে সেঞ্চুরি পেলেন আর্ভিন। তার আগের তিনজন- রাহুল দ্রাবিড়, মাহেলা জয়াবর্ধনে ও অ্যালিস্টার কুক।

বিরতি থেকে ফিরেও ছন্দময় ক্রিকেট খেলেন মাসভাউরে-অরভিন। তবে হঠাৎ ছন্দপতন ঘটে তাদের মধ্যে। নাঈমের কট অ্যান্ড বোল্ড হয়ে ফেরেন মাসভাউরে। ফেরার আগে করেন ক্যারিয়ারসেরা সর্বোচ্চ ৬৪ রান। তাতে অধিনায়কের সঙ্গে ভাঙে তার ১১১ রানের জোট।

সেই রেশ না কাটতেই অভিজ্ঞ ব্র্যান্ডন টেইলরকে সোজা বোল্ড করে দ্রুত ফিরিয়ে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করেন নাঈম। এ পরিস্থিতিতে অরভিনের সঙ্গে জুটি বাঁধার চেষ্টা করেন সিকান্দার রাজা। ভালোই খেলছিলেন তারা। তবে সেই পথে বাদ সাধেন সেই নাঈম। উইকেটের পেছনে লিটন দাসের তালুবন্দি করে রাজা শিকার করেন তিনি।

ফলে জিম্বাবুয়ের ওপর চাপ সৃষ্টি হয়। এর সদ্ব্যবহার করেন আবু জায়েদ। সেই সুযোগে টিমিসেন মারুমাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বিদায় করেন তিনি। তাতে লড়াইয়ে থাকে বাংলাদেশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ