খেলা

শুরুতেই তাইজুলের আঘাত

শুরুতেই তাইজুলের আঘাত
শুরুতেই তাইজুলের আঘাত

চতুর্থ দিনে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলো না জিম্বাবুয়ের। ভূমিকাতেই ফিরলের কেভিন কাসুজা। মোহাম্মদ মিঠুনের তালুবন্দি করে তাকে ফেরালেন তাইজুল ইসলাম।

শেষ খবর পর্যন্ত ৩ উইকেটে ২০ রান করেছে জিম্বাবুয়ে। এখনও ২৭৫ রানে পিছিয়ে তারা। ব্র্যান্ডন টেইলর ও ক্রেগ অরভিন ব্যাট করছেন।

সিরিজের একমাত্র টেস্টে প্রথম ইনিংসে সবক'টি উইকেট হারিয়ে ২৬৫ রান করে জিম্বাবুয়ে। জবাবে ৫৬০ রান তোলে বাংলাদেশ। ফলশ্রুতিতে ২৯৫ রানে পিছিয়ে থেকে সোমবার শেষ বিকালে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন জিম্বাবুইয়ানরা।

তবে শুরুটা শুভ হয়নি তাদের। সূচনালগ্নেই হোঁচট খায় তারা। দলীয় ৯ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। খানিক ব্যবধানে দ্রুত ফেরেন প্রিন্স মাসভাউরে ও ডোনাল্ড তিরিপানো। দুজনকেই সাজঘরে ফেরান নাঈম হাসান।

সংক্ষিপ্ত স্কোর :

জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ২৬৫/১০ (অরভিন ১০৭,মাসভাউরে ৬৪; আবু জায়েদ ৪, নাঈম ৪)

বাংলাদেশ : ৫৬০/৬ ডিক্লে. (মুশফিক ২০২,মুমিনুল ১৩২,শান্ত ৭১, লিটন ৫৩; এনদিলোভু ২)

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ