খেলা

ইতালিতে করোনা পরীক্ষা হবে মেসিদের

ইতালিতে করোনা পরীক্ষা হবে মেসিদের
ইতালিতে করোনা পরীক্ষা হবে মেসিদের

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে আগামী বুধবার রাতে নাপোলির মুখোমুখি হবে বার্সেলোনা। সোমবার ইতালি পৌছানোর কথা ছিল মেসি-পিকেদের। সংবাদ মাধ্যম মেইল অনলাইনের খবর অনুযায়ী, ইতালিতে নামার পরে এবং স্পেনে ফেরার আগে বার্সেলোনার ফুটবলারদের করোনাভাইরাস পরীক্ষা করানো হবে।

কোন ফুটবলারের মধ্যে যদি করোনাভাইরাসের লক্ষণ থাকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হবে হাসপাতালে। দল থেকে আলাদা রাখা হবে তাকে। চীন-দক্ষিণ কোরিয়ার পরে ইতালিতে দেখা গেছে করোনার প্রভাব। যদিও তা গুরুতর নয়। সেজন্য চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে মেসিদের নিয়ে এই সতর্কবার্তা।

ইতালিতে এরই মধ্যে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। দেশটির উত্তর অঞ্চলে পাওয়া গেছে রোগী। এছাড়া ওই অঞ্চলে করোনার ৮০টি লক্ষণ সনাক্ত করা হয়েছে। তবে নাপোলির দিকে রোগের কোন লক্ষণ সনাক্ত হয়নি।

তবে ঝুঁকি এড়াতে এরই মধ্যে ইতালির লিগ সিরি আ’র রোববারের চারটি ম্যাচ বাতিল করা হয়েছে। তার মধ্যে ইতালি জায়ান্ট ইন্টার মিলানের বিপক্ষে সাম্পাদোরিয়ার ম্যাচও ছিল। দেশটিতে যাতে করোনা মারাত্মক আকার নিতে না পারে সেজন্য দেশটির প্রধানমন্ত্রী ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেয়।

ইতালির ক্রীড়া মন্ত্রনালয় ইতালির অলিম্পিক কমিটির প্রেসিডেন্টকে এক চিঠিতে জানিয়েছেন, সরকার ইতালিতে করোনার প্রভাব এবং সংক্রমণ মোকাবেলায় জরুরি পদক্ষেপ নিয়েছেন। ক্রীড়া ক্ষেত্রেও ওই জরুরি পদক্ষেপ চলমান থাকবে। সর্বোচ্চ সতর্কতার কারণে রোববারের ম্যাচ সাময়িক বাতিল করার কথাও জানানো হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ