খেলা

রিয়ালের হারের রাতে জয় পায়নি জুভেন্টাসও

রিয়ালের হারের রাতে জয় পায়নি জুভেন্টাসও
রিয়ালের হারের রাতে জয় পায়নি জুভেন্টাসও

উয়েফা চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতটিকে ফেবারিটদের জন্য দুঃস্বপ্নময়ই বলতে হবে। কেননা একই রাতে হেরে গেছে দুই জায়ান্ট দল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও ইতালিয়ান ক্লাব জুভেন্টাস।

রিয়াল তাদের নিজেরই মাঠে ম্যানচেস্টার সিটির কাছে হারলেও, জুভেন্টাসের পরাজয়টি প্রতিপক্ষের মাঠে। অলিম্পিক লিওঁর মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারেনি মাউরিসিও সারির শিষ্যরা।

অথচ ম্যাচের পুরো ৯০ মিনিট লিওঁর রক্ষণভাগে মুহূর্মুহু আক্রমণ করে গেছে জুভেন্টাস। কিন্তু কাজের কাজ হয়নি কোনো। উল্টো একটিমাত্র গোল করেই জয়ীর বেশে মাঠ ছেড়েছে ফরাসি ক্লাব লিওঁ।

দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর কল্যাণে ম্যাচের মাত্র ৪ মিনিটেই দারুণ সুযোগ পেয়েছিল জুভেন্টাস। কিন্তু যথাসময়ে বলে পা ছোঁয়াতে ব্যর্থ হন হুয়ান কুয়াড্রাডো। যে কারণে সে দফায় বঞ্চিত হয় তুরিনোর বুড়িরা।

এমন অনেক জোরালো আক্রমণ করেও জালের ঠিকানা খুঁজে পাচ্ছিল না তারা। উল্টো ৩১ মিনিটের সময় খেলার ধারার বিপরীতে জুভেন্টাসের জাল কাঁপান লুকাস টুসার্ট। এই এক গোলেই নিশ্চিত হয়ে যায় লিওঁর জয়।

দ্বিতীয়ার্ধে গোলের সহজতম সুযোগটি পেয়েছিলেন বদলি হিসেবে নামা গনজালো হিগুয়াইন। স্বদেশি পাওলো দিবালার বাড়িয়ে দেয়া বলে খুব কাছ থেকেও জালে জড়াতে পারেননি এ আর্জেন্টাইন অভিজ্ঞ ফরোয়ার্ড।

ম্যাচের নির্ধারিত সময়ে মিনিট তিনেক বাকি থাকতে বল জালে জড়িয়েছিলেন জুভেন্টাস ফরোয়ার্ড পাওলো দিবালা। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল করে দেন রেফারি। ফলে আর ম্যাচে ফেরা হয়নি জুভেন্টাসের।

আগামী ১৭ মার্চ নিজেদের ঘরের মাঠে লিওঁকে স্বাগত জানাবে জুভেন্টাস। সে ম্যাচে অন্তত ২ গোলের ব্যবধানে জিততে হবে তাদের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ