খেলা

আকমলকে টাকা ফেরত দিতে বলল পিসিবি

আকমলকে টাকা ফেরত দিতে বলল পিসিবি
আকমলকে টাকা ফেরত দিতে বলল পিসিবি

একের পর এক কেলেঙ্কারি করে খুব খারাপ সময় কাটাচ্ছেন পাকিস্তানি তারকা ক্রিকেটার উমর আকমল। এবারের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর দিনেই দুর্নীতিবিরোধী নীতিমালা ভাঙার দায়ে তাকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলার কথা ছিল তার। এবার ফ্র্যাঞ্চাইজি দল কোয়েটাকে পারিশ্রমিকের টাকা ফেরত দিতে বলা হয়েছে আকমলকে।

কিছুদিন আগে লাহোরে ক্রিকেট একাডেমিতে বিদেশি এক ট্রেনারের সঙ্গে খারাপ আচরণ করে বিতর্কিত হয়েছিলেন উমর। যদিও পরবর্তীতে তিনি শাস্তি এড়াতে সক্ষম হন। এবার পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে, পিএসএলে অন্যান্য ক্রিকেটারদের মতো উমরকেও ৭০ শতাংশ অর্থ অগ্রিম দিয়েছিল কোয়েটা। কিন্তু নিষিদ্ধ হওয়ায় পাকিস্তানের এ ক্রিকেটারকে বেকার বসে থাকতে হচ্ছে। তার মাঝে এই অর্থ ফেরত দেওয়ার ধকল সহ্য করতে হবে তাকে।

পিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, 'তদন্ত শেষ না হওয়া পর্যন্ত উমর সব রকম ক্রিকেটের বাইরে থাকবেন। এ কারণে তাকে পারিশ্রমিক পিসিবিতে ফেরত দিতে বলা হয়েছে। পিসিবির মাধ্যমে চেক খেলোয়াড়দের চেক দেওয়া হয়। এতে সময়মতো পারিশ্রমিক পাওয়ার নিশ্চয়তা থাকে। বাকি অর্থ পরে ফ্র্যাঞ্চাইজিদের ভাগ থেকে সমন্বয় করা হয়।'

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ