খেলা

নেইমার ছাড়াই ৪-০ গোলে জিতল পিএসজি

নেইমার ছাড়াই ৪-০ গোলে জিতল পিএসজি
নেইমার ছাড়াই ৪-০ গোলে জিতল পিএসজি

দিজোঁর বিপক্ষে ৪-০ গোলে জিতল পিএসজি। আর এই খেলাতেই ছিলেন না দলের সেরা তারকা নেইমার। আগের ম্যাচে লাল কার্ড দেখায় এদিন খেলতে পারেননি নেইমার।

ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে খেলাতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের অভাব বুঝতেই দেননি এমবাপ্পে-ইকার্দিরা। ম্যাচে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। আর একটি করে গোল করেন পাবলো সারাবিয়া ও মাউরো ইকার্দি।

খেলা শুরুর তৃতীয় মিনিটেই সারাবিয়ার গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর প্রথমার্ধে প্রতিদ্বন্দ্বীতা থাকলেও আর গোল হয়নি।

৭৪তম মিনিটে ইউলিয়ান ড্রাক্সলারের পাস থেকে গোল দিয়ে ব্যবধান বাড়ান এমবাপ্পে।

সেই গোলের দুই মিনিট পর এমবাপ্পের সহায়তায় আরেকটি গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার ইকার্দি। এতে ব্যবধান দাঁড়ায় ৩-০।

খেলার একেবারে শেষ মুহূর্তে যোগ করা সময়ে দিজোঁর জালে আরেকটি গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন ফরাসি তারকা এমবাপ্পে।

পয়েন্ট তালিকায় এখন ২৭ ম্যাচে ২২ জয় ও দুই ড্রয়ে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে পিএসজি। দ্বিতীয় স্থানে ২৭ ম্যাচে ৫৫ পয়েন্টে মার্সেই।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ