খেলা

জিম্বাবুয়েকে উড়িয়ে টাইগারদের বড় ব্যবধানে জয়

জিম্বাবুয়েকে উড়িয়ে টাইগারদের বড় ব্যবধানে জয়
জিম্বাবুয়েকে উড়িয়ে টাইগারদের বড় ব্যবধানে জয়

ওয়ানডেতে ইতিহাস গড়া জয় পেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে ১৬৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এখন পযর্ন্ত এটিই বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের জয়।

এর আগে বাংলাদেশের সর্বোচ্চ রানের জয় ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। ২০১৮ সালের জানুয়ারিতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১৬৩ রানের জয় পেয়েছিল টাইগাররা। বাংলাদেশের দেওয়া ৩২১ রানের জবাবে লঙ্কানরা গুটিয়ে গিয়েছিল ১৫৭ রানে। এবার মাশরাফি বিন মর্তুজাদের দেওয়া ৩২২ রানের জবাবে জিম্বাবুয়ে অলআউট হয়েছে ১৫২ রানে।

রোববার (০১ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে লিটন দাশের ক্যারিয়ার সেরা ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২১ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে টাইগার বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে জিম্বাবুয়ে। চামু চিভাবার দল ৩৯.১ ওভারে করে মাত্র ১৫২ রান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ