খেলা

বার্সাকে হারিয়ে শীর্ষে রিয়াল

বার্সাকে হারিয়ে শীর্ষে রিয়াল
বার্সাকে হারিয়ে শীর্ষে রিয়াল

এল ক্লাসিকোর প্রথম লেগে ছিল না কোনো উত্তেজনার রাশ। বার্সেলোনা দুর্গে গোলশূন্য ড্রতে নিষ্পন্ন হয় সেই দ্বৈরথ। এবার অবশ্য তা হয়নি। নিজেদের ডেরায় চিরপ্রতিদ্বন্দ্বীদের ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

লস ব্লাঙ্কোদের হয়ে প্রথম গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। আর দ্বিতীয় গোলটি করেন মারিয়ানো ডিয়াজ। এ নিয়ে প্রায় ৭ ম্যাচ পর বার্সার বিপক্ষে জয় পেলেন তারা।

দুর্দান্ত এ জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে আবারও শীর্ষে উঠল রিয়াল। পক্ষান্তরে টানা চার জয়ের পর শীর্ষস্থান খোয়ালেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

রোববার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে শুরটা ভালো ছিল না কোনো দলেরই। তবে সময় গড়ানোর সঙ্গে গুছিয়ে ওঠে দুদল। পরে আক্রমণাত্মক খেলেন তারা। তবু গোলশূন্য ড্রতে শেষ হয় প্রথমার্ধ।

তবে বিরতি থেকে ফিরে রূদ্রমূর্তি ধারণ করে রিয়াল। অন্যদিকে খেই হারিয়ে ফেলে বার্সা।

দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে প্রথম সাফল্য পান রামোসরা। সতীর্থের কাছ থেকে বল পান ভিনিসিয়াস। তার শট স্লাইড করে পিকের পায়ে লেগে জড়ায় জালে।

গোল হজম করে আক্রমণের গতি বাড়ায় বার্সা। স্বভাবতই রক্ষণে মনোযোগ দেয় রিয়াল। তাদের ইস্পাত তুল্য দুর্গ ভাঙতে পারেননি কাতালানরা।

উল্টো ইনজুরি টাইমে গোল খেয়ে বসেন তারা। বদলি হিসেবে নেমে পরের মিনিটেই জালের দেখা পান মারিয়ানো। দৌড়ে উমতিতিকে পেছনে ফেলে কোনাকুনি শটে বল ঠিকানায় পাঠান তিনি। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন জিনেদিন জিদানের শিষ্যরা।

এ নিয়ে ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে উঠল রিয়াল। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রইল বার্সেলোনা।

তথ্যসূত্র: গোল ডটকম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ