খেলা

অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফী, খেলা নয়

অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফী, খেলা নয়
অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফী, খেলা নয়

অধিনায়ক হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে দিয়ে শেষ ম্যাচ খেলবেন মাশরাফী বিন মোর্ত্তজা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে নেতৃত্বের ইতি টানবেন ‘ম্যাশ’।

অবশ্য দলনেতা হিসেবে আর না থাকলেও এখনই ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন না তিনি।

এ বিষয়ে মাশরাফী বলেন, ‘অধিনায়ক হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচটিই হবে আমার শেষ ম্যাচ। তবে জাতীয় দলে আমি খেলোয়াড় হিসেবে প্রতিনিধিত্ব করবো। আজ সকালে আমি সিদ্ধান্তটি নিয়েছি। এই সিদ্ধান্ত আমার পেশাদারিত্বের জায়গা থেকে।’

হুট করে কেন এভাবে সরে যাওয়া? এমন প্রশ্নের জবাবে মাশরাফী বলেন, ‘এখন থেকে ২০২৩ বিশ্বকাপ নিয়ে ভাবছে বিসিবি। নতুন অধিনায়ককে এখন থেকে গড়ে তুলতে চাচ্ছে তারা। বোর্ডের এই সিদ্ধান্তের সঙ্গে আমি একমত। তাই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো।’

যে দলের বিপক্ষে ওয়ানডেতে নেতৃত্বে ফিরেছিলেন মাশরাফি এবার একই দলের বিপক্ষেই অধিনায়কত্বের ইতি টানবেন ৩৬ বছর বয়সী ‘নড়াইল এক্সপ্রেস।’

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে তার নেতৃত্বে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ।

বিশ্বকাপে এটাই বাংলাদেশের একমাত্র নকআউট পর্বে খেলার ঘটনা। ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে তার নেতৃত্বেই সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।

মাশরাফীর অধীনে এখন পর্যন্ত ৮৭টি ওয়ানডে খেলে ৪৯টিতে জয় আর ৩৬টিতে পরাজিত হয়েছে বাংলাদেশ। এমন রেকর্ড বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আর কোনো অধিনায়কের নেই।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দারুণ একটি মাইলফলক অপেক্ষা করছে মাশরাফীর জন্য। এ ম্যাচ জিতলেই অধিনায়ক হিসেবে ৫০তম ওয়ানডে জয়ের কীর্তি গড়বেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ