খেলা

এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে, স্বাগতিক পাকিস্তান

এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে, স্বাগতিক পাকিস্তান
এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে, স্বাগতিক পাকিস্তান

পাকিস্তানে এক দশক পরে ক্রিকেট ফিরেছে। শ্রীলংকা টি-২০ সিরিজের পর টেস্ট খেলেছে। বাংলাদেশ তিন দফায় পাকিস্তান সফর করছে। এশিয়ার এই দুই দলের পাকিস্তান সফর দেশটিকে এশিয়া কাপ ক্রিকেট আয়োজনের ব্যাপারে আশাবাদী করে তুলেছিল।

কিন্তু পাকিস্তান সফরে এশিয়ার অন্যতম দল ভারত যেতে রাজী না। তারা এশিয়া কাপে অংশ নিতে চায়। খেলতে চায় পাকিস্তানের বিপক্ষেও। কিন্তু সেটা কোনভাবেই পাকিস্তানের মাটিতে নয়। এজন্য পাকিস্তান থেকে এশিয়া কাপ ক্রিকেট সরে নিরপেক্ষ ভেন্যুতে চলে আসতে পারে। তবে এশিয়া কাপ আয়োজনের সমস্ত দায়িত্ব পাকিস্তান তাদের হাতেই রাখবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এহসান মানি এমনই জানিয়েছেন।

তিনি এক বিবৃতিতে বলেন, ‘এশিয়া কাপের স্বাগতিক পাকিস্তানই। তবে ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হতে পারে। আমরা যদি এশিয়া কাপ পাকিস্তানে আয়োজনের ব্যাপারে জোরালো অবস্থান নেয়। তবে ভারত অংশ নেবে না। এখন ভারতীয় বোর্ড এ নিয়ে কি বললো তা নিয়ে আমারা চিন্তিত না।’

এছাড়া পিসিবি প্রেসিডেন্ট মানি জানান, ভবিষ্যতে পাকিস্তান সফরের জন্য কোন দলকে অতিরিক্ত অর্থ দেওয়া হবে না। অতীতে তারা ওয়েস্ট ইন্ডিজকে পাকিস্তান সফরে আসতে রাজী করানোর জন্য ২৫ হাজার ডলার অতিরিক্ত অর্থ দিয়েছিল। কিন্তু ভবিষ্যতে কোন দলকে তারা অতিরিক্ত কোন সুবিধা দেবো না।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ