খেলা

ওয়ানডেতে নতুন অধিনায়ক তামিম ইকবাল

ওয়ানডেতে নতুন অধিনায়ক তামিম ইকবাল
ওয়ানডেতে নতুন অধিনায়ক তামিম ইকবাল

মাশরাফি বিন মর্তুজা সেচ্ছায় অবসর নেয়ার দুই দিনের ব্যবধানে ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এখন থেকে একদিনের ক্রিকেটে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। এর আগে জাতীয় দলের সহ-অধিনায়কের ভূমিকা পালন করেছিলেন এ ওপেনার।

সাকিব আল হাসান নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগ পর্যন্ত ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন তামিম। আর টি-টোয়েন্টি দলের নেতৃত্বে আগে থেকেই রয়েছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা গোপন রাখার অপরাধে পেশাদার ক্রিকেট থেকে এক বছর নিষিদ্ধ সাকিব আল হাসান। আগামী অক্টোবরে তার নিষেধাজ্ঞা উঠে যাবে। সাকিব ফেরার আগ পর্যন্ত জাতীয় দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কের ভূমিকা পালল করবেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।

তবে টেস্ট দলের নেতৃত্বে রয়েছেন মুমিনুল হক সৌরভ। তার অধীনেই আগামী মাসে ফের পাকিস্তানে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ দল। টেস্ট ম্যাচের আগে পাকিস্তান সফরে তামিম ইকবালের নেতৃত্বে একটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ