খেলা

ডার্বি ম্যাচে সিটিকে হারালো ম্যানইউ

ডার্বি ম্যাচে সিটিকে হারালো ম্যানইউ
ডার্বি ম্যাচে সিটিকে হারালো ম্যানইউ

চলমান ইংলিশ প্রিমিয়ার লিগের ডার্বিতে নিজেদের আধিপত্য ধরে রাখলো ম্যানচেস্টার ইউনাইটেড। নগর প্রতিদ্বন্দ্বী থেকে চিরপ্রতিদ্বন্দ্বী বনে যাওয়া ম্যানচেস্টার সিটিকে ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে ওলে গুনার সুলশাসের শিষ্যরা।

ম্যাচের ৩০তম মিনিটে ফ্রি-কিক পায় ম্যানইউ। সেখান থেকে চিপ করে সিটির ফুটবলারদের মাথার ওপর দিয়ে মার্সিয়ালের কাছে বল পাঠান ফার্নান্দেস। আর বল পেয়ে ভলি থেকে গোল করতে ভুল করেননি এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড। পরে ম্যাচের যোগ করা সময়ে জয় নিশ্চিত করেন ম্যাকটমিনে। জটলা থেকে বল পেয়ে ৪০ গজ দূর থেকে শট নিয়ে গোলটি করেন তিনি।

এর আগে গত ডিসেম্বরে সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়াম থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছিল রেড ডেভিলসরা।

লিগে ২৯ ম্যাচে ১২ জয়, ৯ ড্র ও ৮ হারে ৪৫ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে উঠে এসেছে ম্যানইউ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ