খেলা

করোনায় আক্রান্ত হননি রোনাল্ডো

করোনায় আক্রান্ত হননি রোনাল্ডো
করোনায় আক্রান্ত হননি রোনাল্ডো

এ মাসের শুরুতে স্ট্রোকে আক্রান্ত হন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মা দোলোরেস আভেইরো। মাকে দেখতে ইতালি থেকে পর্তুগালের মাদেইরাতে উড়ে যান জুভেন্টাস তারকা। সেখান থেকেই জুভে সতীর্থ দানিয়েলে রুগানির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পান। বিচলিত রোনাল্ডো স্বেচ্ছায় যান কোয়ারেন্টিনে। এ খবরেই রং চড়েছে। গুঞ্জন ছড়িয়েছিল যে রোনাল্ডো করোনা আক্রান্ত।

‘এটি নিশ্চিত যে এই ফুটবলার ও তার পরিবারের কেউই করোনা আক্রান্ত নন’, মাদেইরার স্বাস্থ্য সচিব পেদ্রো রামোসের এমন ঘোষণায়ও গুঞ্জন থামেনি। অবশেষে মাঠে নামতে হয়েছে খোদ আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট মিগুয়েল আলবুকার্কেকে। তিনিই বলেছেন রোনাল্ডো করোনা আক্রান্ত নন, ‘তথ্যের গোপনীয়তা রক্ষার স্বার্থে বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে পারছি না। তবে আমি বলতে চাই গোটা পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয়েছে। নিশ্চিত করে বলছি যে সংক্রমণের কোনো সম্ভাবনাই নেই।’

ফুনচালে কেনা সাততলা বাড়ির ওপরের দুই তলায় সপরিবারে আছেন রোনাল্ডো। তার সঙ্গে আছেন তিন ভাইবোন। মাকে দেখভাল করতে গত সপ্তাহে ব্রাজিল থেকে এসেছেন বোন কাতিয়া। করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ইতালি। যতদিন না পরিস্থিতির উন্নতি হচ্ছে, রোনাল্ডো ফুনচালের বাড়িতেই থাকবেন বলে জানা গেছে।

এদিকে রোনাল্ডোর ক্লাব জুভেন্টাসের খেলোয়াড়-স্টাফ মিলিয়ে ১২১ জন স্বেচ্ছায় আলাদাভাবে থাকতে শুরু করেছেন। রুগানির পর জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতালির সব ক্রীড়া কার্যক্রম ৩ এপ্রিল পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার নির্ধারিত জুভেন্টাস-লিওঁ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হচ্ছে না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ